Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
BARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনি থেকে চুরির কয়লা উদ্ধার।

বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মা, ১১ আগস্ট ঃ-
বারাবনি এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালায় সিআইএসএফ, ইসিএল নিরাপত্তারক্ষী ও বারাবনি থানার পুলিশ। এই অভিযানের ফলে প্রায় 142 টন কাঁচা কয়লা উদ্ধার করে উদ্ধারকারী দল। মঙ্গলবার দুপুর বেলায় বেগুনিয়া খোলা মুখ খনি থেকে কিছুটা দূরেই এই কয়লা গুলি পাওয়া যায়। এই কয়লা খনি থেকে চুরি করে কেউ সরিয়ে রেখেছিল রাতের অন্ধকারে। এই কয়লা গুলি উদ্ধার করে পুনরায় ফেরত দিয়ে দেয় এই অভিযানে যারা ছিলেন সেই আধিকারিকরা।
সিআইএসএফ এর শীতলপুর হেড কমান্ডার মিথিলেশ কুমার এর নির্দেশে সিআইএসএফ ও কোলিয়ারির নিরাপত্তারক্ষী এই অভিযান চালায় বারাবনি থানার সহযোগিতা নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *