Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
RANIGANJ-JAMURIA

চাকদোলা গ্রামের এক যুবক বাড়ি থেকে কাজ করতে গিয়ে নিখোঁজ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, জমুরিয়া: জামুরিয়া শিল্পতালুকের বাহাদুরপুর পঞ্চায়েতের চাকদোলা গ্রামের এক বছর উনিশের যুবক বাড়ি থেকে কাজ করতে গিয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই যুবকের কোন খোঁজ না মেলায় তার বাড়ির সদস্যরা জামুড়িয়ার কেন্দা ফাড়িতে একটি মিসিং ডাইরিও করেন। ঘটনা প্রসঙ্গে জানা যায় চাকদোলার বাসিন্দা বছর উনিশের চন্দন বাউরী নামের ওই যুবক বাড়ি থেকে কারখানায় পেমেন্ট আনতে যাচ্ছি বলে বের হয়।

চাকদোলা এলাকাতেই একটি বেসরকারি কারখানার ঠিকা কর্মী হিসেবে কাজ করে সে। বাড়ি সদস্যদের দাবি তার ছোট ছেলের হাতে চন্দন ঠিকাদারের কাছে পাওয়া টাকা দেওয়ার পর থেকেই নিখোঁজ হয়ে যায়। এর পর থেকে আর কোন খোঁজ মেলেনি চন্দনের। এ বিষয়ে ব্যাপক হতাশায় দিন কাটছে পরিবারের সকল সদস্যদের। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য এভাবে হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ায় নিরুপায় হয়ে পড়েছে তারা। পুলিশ জানিয়েছেন সমস্ত বিষয় খতিয়ে দেখে ওই যুবকের খোঁজ তল্লাশি শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলেই জানিয়েছে পুলিশ।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *