কোল মাইন্স পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ বৈঠক
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : একসময় নিজের জীবনকে বাজি রেখে কয়লা উত্তোলনের ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করেছিল তারা, দেশকে দিয়েছিল আর্থিক সমৃদ্ধি। বর্তমানে সেই সকল সদস্যরাই আজ বঞ্চিত নিজেদের অধিকার থেকে। রবিবার এমনই দাবি করে কয়লা খনি শ্রমিকেরা নিজেদের বক্তব্য রাখল বার্ষিক সাধারণ বৈঠকে। এদিন কোল মাইন্স পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের, বার্ষিক সাধারণ বৈঠক রবিবার অনুষ্ঠিত হয় রানীগঞ্জের সিয়ারসোল এলাকায়।সিয়ারসোল স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশনের অধিবেশন কক্ষে। এদিন এই সংগঠনের সদস্যরা, মানবিক ব্যবহার, সামাজিক সুরক্ষা, একতা, সহমর্মিতা, ও গণতন্ত্র বজায়ের বার্তা দিয়ে, কয়লা খনির অবসরপ্রাপ্ত শ্রমিকদের আরো সঙ্ঘবদ্ধ হওয়ার আহ্বান জানান।









সংগঠনের সদস্যরা দাবি করেন মহার্ঘ ভাতা সহ পেনশন প্রদান করতে হবে। এর সাথেই পেনশনের পুনঃ মূল্যায়ন করতে হবে। একইভাবে অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারীদের চিকিৎসার সুবিধা গুলির অবহেলা করা চলবে না। প্রত্যেকের ক্যাশ লেস চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ও সময় মত মেডিকেল বিল দিতে হবে বলেই দাবি করেন তারা। একই সাথেই এই সংগঠনকে আগামীতে কিভাবে আরো বাড়িয়ে তোলা যায় তা নিয়েও আলোকপাত করা হয় এদিনের এই বৈঠকে। এদিন বিশেষভাবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি গৌতম ঘটক ও সাধারণ সম্পাদক জিতেন্দ্র নাথ ঘোষ। এদিনের এই বৈঠকে প্রায় ২৭৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করে।




- Asansol: वार्ड 27 में गुरु वंदना कार्यक्रम का भव्य आयोजन
- ৫ দিন বিদ্যুৎহীন এলাকা বার্নপুরে গিয়ে দ্রুত পরিষেবা চালুর নির্দেশ মন্ত্রী অগ্নিমিত্রা পালের
- লায়ন্স ইন্টারন্যাশনাল শতাব্দী ডিস্ট্রিক্ট ৩২২- সি ৩’র ওয়ার্ল্ড ম্যাগাজিন ডে ও শিক্ষক দিবস উদযাপন
- আসানসোল নর্থ পয়েন্ট স্কুল ও পার্বতী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের শিক্ষক দিবস পালন
- তোলাবাজি ও বন্দুক দেখিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ, বার্নপুর গ্রেফতার এক, ৫ দিনের পুলিশ হেফাজত


