কোল মাইন্স পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ বৈঠক
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : একসময় নিজের জীবনকে বাজি রেখে কয়লা উত্তোলনের ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করেছিল তারা, দেশকে দিয়েছিল আর্থিক সমৃদ্ধি। বর্তমানে সেই সকল সদস্যরাই আজ বঞ্চিত নিজেদের অধিকার থেকে। রবিবার এমনই দাবি করে কয়লা খনি শ্রমিকেরা নিজেদের বক্তব্য রাখল বার্ষিক সাধারণ বৈঠকে। এদিন কোল মাইন্স পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের, বার্ষিক সাধারণ বৈঠক রবিবার অনুষ্ঠিত হয় রানীগঞ্জের সিয়ারসোল এলাকায়।সিয়ারসোল স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশনের অধিবেশন কক্ষে। এদিন এই সংগঠনের সদস্যরা, মানবিক ব্যবহার, সামাজিক সুরক্ষা, একতা, সহমর্মিতা, ও গণতন্ত্র বজায়ের বার্তা দিয়ে, কয়লা খনির অবসরপ্রাপ্ত শ্রমিকদের আরো সঙ্ঘবদ্ধ হওয়ার আহ্বান জানান।














সংগঠনের সদস্যরা দাবি করেন মহার্ঘ ভাতা সহ পেনশন প্রদান করতে হবে। এর সাথেই পেনশনের পুনঃ মূল্যায়ন করতে হবে। একইভাবে অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারীদের চিকিৎসার সুবিধা গুলির অবহেলা করা চলবে না। প্রত্যেকের ক্যাশ লেস চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ও সময় মত মেডিকেল বিল দিতে হবে বলেই দাবি করেন তারা। একই সাথেই এই সংগঠনকে আগামীতে কিভাবে আরো বাড়িয়ে তোলা যায় তা নিয়েও আলোকপাত করা হয় এদিনের এই বৈঠকে। এদিন বিশেষভাবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি গৌতম ঘটক ও সাধারণ সম্পাদক জিতেন্দ্র নাথ ঘোষ। এদিনের এই বৈঠকে প্রায় ২৭৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করে।
- दुर्गापुर के इस्कॉन मंदिर में धूमधाम से मनाई गई भगवान जगन्नाथ की स्नान यात्रा
- ईएसआई का पैसा कटने के बावजूद नहीं मिल रहा इलाज घायल श्रमिक को लेकर रानीगंज के जूट मिल में कार्य बहिष्कार और विरोध प्रदर्शन
- দুর্গাপুরে ইসকন মন্দিরে মহাসমারোহে পালিত হলো জগন্নাথদেবের স্নানযাত্রা
- ইএসআইয়ের টাকা কাটা হলেও মিলছে না চিকিৎসা আহত শ্রমিককে নিয়ে রানিগঞ্জে জুট মিলে কর্মবিরতি ও বিক্ষোভ
- ডিসেরগড়ে দামোদর নদীতে ডুবে মৃত্যু দশম শ্রেণির তিন পড়ুয়ার


