Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

চারচাকা গাড়ির ধাক্কায় মোটরবাইক চালকের মৃত্যু

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ এটিএমে টাকা দেওয়ার বেসরকারি কোম্পানির চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক মোটরবাইক চালকের। শনিবার দুপুরে এই পথ দূর্ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুড়িয়া থানার কেন্দা এলাকায়। জামুড়িয়া থানার শোনপুরের বাসিন্দা মৃত মোটরবাইক চালকের নাম রাহুল মন্ডল (১৯)।


জানা গেছে, এদিন দুপুরে মোটরবাইক নিয়ে কেন্দা এলাকার রাস্তা দিয়ে যাচ্ছিলো জামুড়িয়ার বাসিন্দা রাহুল মন্ডল। সেই সময় কেন্দার রাস্তায় এটিএমে টাকা দেওয়ার বেসরকারি কোম্পানির একটি চারচাকা গাড়ি তাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। তাতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন ঐ যুবক। খবর পেয়ে কেন্দা ফাঁড়ির পুলিশ এলাকায় আসে। যুবককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানায়, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। রবিবার আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হবে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *