Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
RANIGANJ-JAMURIA

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল এসবিএসটিসি বাস

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : ১৯ নম্বর জাতীয় সড়কে এস বি এস টি সি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল এসবিএসটিসি বাস। বাসের মধ্যে থাকা সকল যাত্রীরা কোনক্রমে দৌড়ে পালিয়ে নিজেদের জীবন রক্ষা করল। এই ঘটনার খবর পেয়ে পানিও এলাকার তৃণমূল নেতা সাধন সিং রানীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশকে খবর দেয় একইসঙ্গে দমকল বিভাগে খবর দেওয়া হয়। এই ঘটনার খবর পেয়ে দ্রুত দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনার স্থলে পৌঁছে দ্রুত আগুন লেবাননের কাজে ছুটে যায়।

বাসের মধ্যে থাকা বাসের চালক ঘটনার পর থেকেই পলাতক, তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় ওই এসবিএসটিসি বাসটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। জাতীয় সড়কের এক প্রান্তে ওই বাসটিকে রেখেই অন্য সকল যানবাহন গুলিকে রাস্তা করে দেওয়া হচ্ছে। এই ঘটনায় জাতীয় সড়কের এক অংশ দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে থাকে যদিও পুলিশ সমস্ত অবরোধ সরিয়ে স্বাভাবিক করে পরিস্থিতি। দমকল বিভাগের প্রাথমিক অনুমান কোন শর্ট-সার্কিটে জেরে এই আগুন লাগার ঘটনা ঘটতে পারে। জানা গেছে এই এসবিএসটি বাসটি দুর্গাপুর থেকে আসানসোল অভিমুক্তে যাচ্ছিল।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *