Saturday, July 11, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Saturday, July 11, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য পিটিও চালুর দাবি রেল ভবনে জমা পড়লো সাক্ষরিত আবেদনপত্র

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* সারা ভারতে রেলের অবসরপ্রাপ্ত কর্মীদের জন্যে অবিলম্বে প্রিভিলেজ টিকিট অর্ডার (পিটিও ) চালু করার আবেদন জানানো হলো। অন্তত ৩০০ জন কর্মরত এবং পেনশনভোগীদের স্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র শুক্রবার দিল্লির রেল ভবনে ডিরেক্টর জেনারেলের ( এইচ আর) কাছে জমা দিলেন আসানসোল ইস্টার্ন রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক ও সমাজসেবী বিশ্বনাথ মিত্র। তিনি বলেন, ভারতীয় রেল মন্ত্রকের ডিরেক্টর জেনারেল (এইচ আর) অনুপস্থিতিতে স্বারকপত্রটি গ্রহণ করেন এসআর পিপিএস/ ডিজি/এইচআর আর ভি পি এস মূর্তি।

বিশ্বনাথবাবু এই আরো প্রসঙ্গে বলেন, শ্রী মূর্তি আমাকে জানিয়েছেন, এই আবেদন পত্রের গুরুত্ব অপরিসীম। তারা অবিলম্বে এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন। কারণ কর্মরত অবস্থার মতো অবসরের পরেও পিটিও চালু থাকলে রেলের আধিকারিক সহ সকলেরই লাভ। বিশ্বনাথবাবু আরো বলেন, অবসরের পর রেল কর্মীদের পেনশন যা পাওয়া যায়, তা বেতনের অর্ধেক। শুধু তাই নয় তাদের বিধবা স্ত্রীদের পেনশন আরো কমে যায়। অথচ বৃদ্ধ বয়সে তাদেরকে উন্নতমানের চিকিৎসার জন্য দেশের বিভিন্ন জায়গায় ট্রেনে ভ্রমণ করতে হয়।

এই পিটিও সিস্টেম চালু হলে মূল ভাড়ার মাত্রা এক-তৃতীয়াংশ তাদের দিতে হবে। রেলের পাশ সংক্রান্ত রেল মন্ত্রকের অন্যতম আধিকারিক প্রিন্সিপাল এক্সিকিউটিভ ডিরেক্টর রেনু শর্মা না থাকায় বিশ্বনাথ মিত্রের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি উমেশ কুমার শর্মা। তিনি বলেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তাঁর বিভাগই নেবে।

বিশ্বনাথ মিত্রকে আশ্বস্ত করে তিনি বলেন, যেহেতু বিষয়টি রেলের সমস্ত রেল কর্মীদের স্বার্থের সঙ্গে জড়িত তাই এটিকে তারা অত্যাধিক গুরুত্ব সহকারে বিচার বিবেচনা করবেন। উল্লেখ্য অবসর পরবর্তী এই ব্যবস্থা চালু হলে রেলের মোট ২৬ লক্ষ কর্মচারী এই মুহুর্তে বা ভবিষ্যতে লাভবান হবেন।প্রসঙ্গগঃ, একজন অবসরপ্রাপ্ত রেল কর্মচারীর পাসের সংখ্যা তিন থেকে কমে দুটি হয়ে যায়। এর পাশাপাশি চাকুরীরত অবস্থায় বছরে চার সেট পিটিও অর্থাৎ এক তৃতীয়াংশ ভাড়া দিয়ে ট্রেনযাত্রা করা যায়। সেটি তো একেবারে অবলুপ্ত হয়ে যায়। পাশাপাশি অবসরপ্রাপ্ত প্রয়াত কর্মচারীর স্ত্রীদের অবস্থা আরো সঙ্গীন হয়ে যায়। যখন তারা পিটিও পাওয়া তো দূরের কথা, পাস মাত্র বছরে একটি করে পান।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *