Sunday, July 12, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Sunday, July 12, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে কড়া অ্যাকশন বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে পুলিশ ও ট্রাফিক গার্ডের যৌথ অভিযান

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* পথ দুর্ঘটনা রুখতে এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক সচেতনতা বাড়াতে ফের সক্রিয় ভূমিকায় দেখা গেল পুলিশকে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে সোমবার বাংলা-ঝাড়খণ্ড সীমানার কল্যাণেশ্বরী নাকা পয়েন্টে চালানো হলো একটি বিশেষ অভিযান। মূলতঃ হেলমেটবিহীন মোটরবাইক চালকদের লক্ষ্য করেই এই কড়া পদক্ষেপ নেওয়ার জন্য এই অভিযান চালানো হয়। নাকা চেকিং ও জরিমানা অভিযান চলাকালীন কল্যাণেশ্বরী নাকা পয়েন্টে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়। হেলমেট ছাড়া যাতায়াত করা একাধিক বাইক চালককে হাতেনাতে ধরে গাড়ি থামানো হয়।

ট্রাফিক নিয়ম লঙ্ঘন করার অপরাধে তাদের জরিমানাও করা হয়। পুলিশের এই আচমকা অভিযানে নিয়মভঙ্গকারী চালকদের মধ্যে শোরগোল পড়ে যায়।শুধু জরিমানা নয়, চলল সচেতনতার পাঠও। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই অভিযানের উদ্দেশ্য কেবল জরিমানা আদায় করা নয়, বরং চালকদের সুরক্ষার বিষয়ে সচেতন করা।হেলমেট না পরলে আইনানুযায়ী জরিমানা করা হচ্ছে। চালক ও আরোহী উভয়কেই বোঝানো হচ্ছে যে, বাইক চালানোর সময় হেলমেট পরা কতটা বাধ্যতামূলক ও জরুরি।এদিনের এই বিশেষ যৌথ অভিযানে কল্যাণেশ্বরী ফাঁড়ি ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিক সহ কর্মীরা উপস্থিত ছিলেন। আগামী দিনেও এই ধরণের কড়া চেকিং ও সচেতনতামূলক অভিযান লাগাতার চালানো হবে বলে পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *