ASANSOL

আসানসোলের জিটি রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনা, পিকআপ ভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যুতে উত্তেজনা, ক্ষতিপূরণের দাবি ও পুলিশের ভূমিকায় ক্ষোভ, রাস্তা অবরোধ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের জিটি রোডের কুমারপুর ব্রিজ সংলগ্ন গোপালপুর এলাকায় শনিবার সকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। আরো এক যুবক এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। মৃত যুবকের কুনাল ওরফে সুমন কুমার সিং (২২)। আহত যুবক আদিত্য সাউ (২৩) আসানসোল জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। দুজনেই আসানসোলের হিরাপুর থানার বার্নপুরের ধ্রুবডাঙ্গার বাসিন্দা। দুই যুবক একটি নামী বহুজাতিক সংস্থার ডেলিভারি বয় ছিলো। এই ঘটনার পরেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দুই যুবকের পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে আসেন। তারা মৃত ও আহত দুই যুবকের পরিবারকে আর্থিক ক্ষতি পূরণের দাবিতে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন। একইসাথে, তারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানা ও ট্রাফিক গার্ড পুলিশ এলাকায় আসেন। আসেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি ( ট্রাফিক) জধওয়ার অভিনাশ ভীমরাও সহ উচ্চ পদস্থ আধিকারিকরা। এলাকার বাসিন্দারা পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো শুরু করেন। খবর পেয়ে এলাকায় আসেন আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। এলাকার বাসিন্দারা বলেন, পিকআপ ভ্যানের চালকের বয়স অনেক কম। তারপর সে নেশাগ্রস্ত অবস্থায় ছিলো। এইসব কিছু পুলিশ দেখেনা। পুলিশের এখন শুধু কাজ হলো মোটরবাইকদের রাস্তায় ধরে হেনস্তা ও নানা অছিলায় জরিমানা আদায় করা।

তারা আরো বলেন, এই ব্রিজে ট্রাফিক নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা নেই। যে কারণেই ঐ পিকআপ ভ্যান বেপরোয়া ভাবে এসে দুই যুবক থাকা মোটরবাইকে ধাক্কা মারে ও বেশ কয়েক বার পাল্টি খেয়ে উল্টে যায়। জানা গেছে, এদিন সকাল এগারোটা নাগাদ একটি পিকআপ ভ্যান আসানসোলের দিক থেকে কুমারপুর ব্রিজ হয়ে কুলটির দিকে যাচ্ছিলো। সেই সময় কুলটির দিক থেকে মোটরবাইক করে দুই যুবক একটি বেসরকারি বহুজাতিক সংস্থার ডেলিভারি বয় সুমন ওরফে কুনাল সিং ও আদিত্য সাউ মোটরবাইক করে কুমারপুর ব্রিজে উঠছিলেন। ব্রিজের একেবারে শেষ প্রান্তে গোপালপুর এলাকায় সামনে থেকে এসে ঐ পিকআপ ভ্যানটি মোটরবাইকে ধাক্কা মারে। সেই সংঘর্ষে দুই যুবক মোটরবাইক থেকে ছিটকে পড়ে। আশপাশের লোকেরা ছুটে আসেন। দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক সুমনকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। যেখানে তাঁর চিকিৎসা চলছে।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা আসানসোল-কুলটি জিটি রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হন। এর জেরে দীর্ঘ সময় ধরে জিটি রোডে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। ব্যাপক যানজটের সৃষ্টি হয়।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়।

পরে আসানসোল উত্তর কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন। তাঁর আশ্বাসের পর অবরোধ তুলে নেওয়া হলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। বিধায়ক বলেন, পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ নিতে বলা হয়েছে। খুবই মর্মান্তিক ঘটনা। পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে। পাশাপাশি পিকআপ ভ্যান সহ চালককে আটক করা হয়েছে। এই প্রসঙ্গে ডিসিপি ( ট্রাফিক) বলেন, দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও গ্রহণ করা হয়েছে। এলাকার বাসিন্দাদের দাবি খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *