ASANSOLDURGAPUR

অটো চালকদের কড়া বার্তা দুর্গাপুর ট্রাফিক গার্ড পুলিশের, নিয়ম ভাঙলেই আইনী ব্যবস্থা

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড সংলগ্ন অটোস্ট্যান্ডে শনিবার ট্রাফিক সচেতনতামূলক অভিযান চালায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর ট্রাফিক গার্ড পুলিশ। অভিযানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ট্রাফিক গার্ড ওসি এসআই চিন্ময় মণ্ডল, সেকেন্ড অফিসার এসআই রাম অযোধ্যা মিশ্র, ট্রাফিক গার্ডের অন্যান্য কর্মী এবং সিভিক ভলান্টিয়াররা।এই অভিযান চলাকালীন পুলিশ অফিসাররা অটোচালকদের নির্ধারিত রুট মেনে চলা এবং অনুমোদিত এলাকার বাইরে গাড়ি না চালানোর নির্দেশ দেওয়া হয়।

একই সঙ্গে চালকদের বৈধ পারমিট সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রও খতিয়ে দেখা হয়।ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে , আঞ্চলিক পরিবহণ দপ্তর (আরটিও)-এর অনুমতি ছাড়া অটোতে অতিরিক্ত যন্ত্রপাতি বা আলোর ব্যবস্থা করা যাবে না। বিশেষ করে সামনের নম্বর প্লেটের উপরে অতিরিক্ত আলো ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়ম লঙ্ঘন করলে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মোটা অঙ্কের জরিমানাও করা হবে বলে সতর্ক করা হয়েছে।

ট্রাফিক গার্ড পুলিশের দাবি, এই ধরনের অভিযানের মূল উদ্দেশ্য হলো ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের, বিশেষ করে অটোচালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং শহরের যান চলাচলকে আরও শৃঙ্খলাবদ্ধ করে তোলা। ট্রাফিক গার্ড ছিল আরো জানিয়েছে, আগামী দিনেও এ ধরনের সচেতনতামূলক ও নজরদারি অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *