ASANSOL

প্রথমবার রাইফেল হাতে মন্ত্রী অগ্নিমিত্রা পাল আসানসোল রাইফেল ক্লাব থেকে বার্তা ‘দেশের প্রতিটি মেয়ে হোক আত্মনির্ভর ও নির্ভীক’

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্য পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল রবিবার আসানসোল রাইফেল ক্লাব পরিদর্শন করেন। প্রথমবারের মতো হাতে রাইফেল তুলে নেন এবং নিশানা প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষকরা তাঁকে রাইফেল ধরার নিয়ম, লক্ষ্যভেদ এবং নিরাপদে গুলি চালানোর বিভিন্ন কৌশল শেখান।প্রশিক্ষণ শেষে অগ্নিমিত্রা পাল বলেন, আগে আমি রাইফেলকে খুব ভয় পেতাম।

তবে কলকাতা পুলিশের দুর্গা বাহিনীর মহিলা সদস্যদের রাইফেল হাতে দায়িত্ব পালন করতে দেখা এবং ভারতীয় সেনাবাহিনীর মহিলা জওয়ানদের সাহসিকতা আমাকে অনুপ্রাণিত করেছে।নিজের প্রথম রাইফেল প্রশিক্ষণের অভিজ্ঞতাকে তিনি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করেন। তিনি আরো বলেন, আমি চাই দেশের প্রতিটি মেয়ে আত্মবিশ্বাসী, নির্ভীক ও আত্মনির্ভর হয়ে উঠুক। জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রমাণ করে দেশ-বিদেশে ভারতের নাম উজ্জ্বল করুক।

মন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন শুধু শিক্ষা বা কর্মসংস্থানের মধ্যে সীমাবদ্ধ নয়। আত্মরক্ষা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসও সমান গুরুত্বপূর্ণ। তাই তরুণীদের খেলাধুলার পাশাপাশি নিশানাবাজির মতো ক্রীড়াক্ষেত্রেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।এদিন আসানসোল রাইফেল ক্লাবের সভাপতি ভিকে ঢল সহ অন্য কর্মকর্তারা মন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। তারা তাকে আসানসোল রাইফেল ক্লাবের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত তথ্য দেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *