ASANSOL

রামপুর চেকপোস্টে ঘুষ কান্ড দুদিন রিমান্ড শেষে দুই এমভিআইকে আসানসোল আদালতে পেশ

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ২ দিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পরে মঙ্গলবার আসানসোল আদালতে তোলা হল দুই মোটর ভেহিকেলস ইন্সপেক্টর বা এমভিআই নাজিমুল হক ও অনুপম বন্দোপাধ্যায়কে। প্রসঙ্গতঃ আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের কুলটি থানার চৌরঙ্গী মোড়ের রামপুর চেকপোষ্টে ডান্ডা ট্যাক্সের নামে ট্রাক থেকে তোলাবাজির অভিযোগে অরিন্দম বন্দ্যোপাধ্যায় এবং নাজিমুল হক নামে দুই মোটর ভেহিকেলস ইন্সপেক্টর গ্রেফতার করেছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ।

রবিবার ধৃতদের আসানসোল আদালতে ভার্চুয়ালি পেশ করা হয়েছিলো। পুলিশের আবেদনের ভিত্তিতে দুজনের জামিন নাকচ করে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক।ধৃত দুই মোটর ভেহিকেলস ইন্সপেক্টরকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্যে পরিবহণ দপ্তর গত বৃহস্পতিবার সাসপেন্ড করেছিলো।

গোটা বিষয়টি নিয়ে পরের দিন শুক্রবার সোশাল মিডিয়া বা সমাজ মাধ্যমে দিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। উল্লেখ্য, একটি ট্রাকের চালক ও মালিক এই দুজনের বিরুদ্ধে সব কাগজ ও নথি থাকা সত্বেও বেআইনি ভাবে আটক করে ২২ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করেছিলেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *