দুর্গাপুরে বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগ পুলিশের অভিযানে আটক এক
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* সরকারি নিয়ম অনুযায়ী বৈধ লাইসেন্স বা আবগারি দপ্তরের অনুমতি ছাড়া মদ বিক্রি সম্পূর্ণ বেআইনি। তবুও সেই নিয়ম অমান্য করে গোপনে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করলো দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত করঙ্গপাড়া এলাকার বাসিন্দা কমলেশ হাজরা নামে এক ব্যক্তি লেলিন সরণি সংলগ্ন একটি দোকান থেকে রাতের বেলায় অবৈধভাবে মদ বিক্রি করছিলেন বলে অভিযোগ ওঠে।














গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার কোক ওভেন থানার পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের সময় ঐ ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে দেশি ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আবগারি আইন ও অন্যান্য প্রযোজ্য ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

