Bengal Mirror

Think Positive

Bengal Mirror
ASANSOL

আসানসোল রাইফেল ক্লাবে ৫৮ তম রাজ্য শুটিং চ্যাম্পিয়ানশিপ ২০২৬ ‘ র আসর শুরু ৩ আগষ্ট

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল রাইফেল ক্লাবে বসতে চলেছে ৫৮তম রাজ্য শুটিং চ্যাম্পিয়ানশিপ ২০২৬ ‘ র আসর। শনিবার দুপুরে আসানসোলের জিটি রোডে ভগৎ সিং মোড় সংলগ্ন একটি হোটেলের কনফারেন্স হলে এই প্রতিযোগিতা নিয়ে আসানসোল রাইফেল ক্লাবের তরফে একটি সাংবাদিক সম্মেলন হয়। পশ্চিমবঙ্গ রাইফেল অ্যাসোসিয়েশনের সভাপতি ভিকে ঢল সাংবাদিকদের বলেন, ৫৮তম পশ্চিমবঙ্গ রাজ্য শুটিং চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত হবে। আগামী ৩ আগস্ট এই চ্যাম্পিয়ানশিপ শুরু হবে। ৯ আগস্ট পর্যন্ত আসানসোল রাইফেল ক্লাবে এই চ্যাম্পিয়ানশিে হবে।

তিনি আরো বলেন , বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ১,০০০-এরও বেশি প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। পিস্তল এবং রাইফেল উভয় ইভেন্টেই বিভিন্ন প্রতিযোগিতা এখানে হবে। এই ইভেন্টগুলিতে যে সব শুটারের স্কোর যোগ্যতা অর্জনের মান অতিক্রম করবে, তাঁরা আগামী ২৫ আগষ্ট থেকে আসানসোলে রাইফেল ক্লাবে অনুষ্ঠিত হতে চলা প্রি-ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন।

তিনি আরো বলেন , রাজ্য প্রতিযোগিতা ৩ আগষ্ট দুপুর ১২টায় শুরু হবে। ৭ আগষ্ট প্রথম পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। ৯ আগস্ট প্রতিযোগিতাটি শেষ হবে। তিনি আসানসোলের মানুষদের কাছে খেলোয়াড়দের উৎসাহিত করতে এবং ৩ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত হওয়া এই প্রতিযোগিতা সফল ভাবে শেষ করার জন্য পাশে থাকতে অনুরোধ করেন। যাতে এই খেলোয়াড়রা আন্তর্জাতিক স্তরে দেশের সম্মান আরও বৃদ্ধি করতে পারেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *