ASANSOL

আসানসোলে রাস্তার পাশে ধস, এলাকায় আতঙ্ক, ব্যারিকেড দিলো পুলিশ

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের রেলপার এলাকার সুগম পার্কের অদূরে বিসি রায় রোডে শুক্রবার সকালে রাস্তার একাংশ ধসে যায়৷ এই ঘটনায় এলাকার বাসিন্দা ও ঐ রাস্তা দিয়ে যাতায়াতকারী মানুষেরা আতঙ্কিত হয়ে পড়েন। এই রাস্তাটি অত্যন্ত জনবহুল ও ব্যস্ততম। এই রাস্তা দিয়ে দিনে রাতে কয়েক হাজার গাড়ি এবং মানুষ চলাচল করেন। হঠাৎই সেই রাস্তাটি ধসে যাওয়ায় মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

তাদের বক্তব্য, বৃষ্টির মধ্যে অতিরিক্ত ভারী গাড়ির আসা যাওয়া করার কারণে এই রাস্তাটি ধসে গেছে। ঘটনার খবর দেওয়া হয় আসানসোল উত্তর থানার পুলিশকে। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনকেও বিষয়টি জানানো হয়। পুলিশ এবং অন্যান্য আধিকারিকরা আসেন। তাদের তরফে ধসে যাওয়া জায়গাটিকে ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *