বাঙালি ও দুর্গাপুজো নিয়ে মন্তব্যের প্রতিবাদে আসানসোলে বাগেশ্বর বাবার বিরুদ্ধে পোস্টার নিয়ে কংগ্রেসের বিক্ষোভ
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়,* আসানসোলঃ বাঙালি ও দুর্গাপুজোয় আমিষ খাবার খাওয়া নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের মধ্যেই প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস। শনিবার আসানসোল আদালত সংলগ্ন ঘড়ি মোড় এলাকায় পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী। কংগ্রেস জেলা সভাপতি বলেন , বাগেশ্বর বাবার মন্তব্যের প্রতিবাদে রাজ্য জুড়ে কংগ্রেস কর্মীরা আন্দোলনে নামায় বিভিন্ন জায়গায় পুলিশ দিয়ে তাঁদের আইনি মামলা দেওয়া ও আটক করা হয়েছে।













এরই প্রতিবাদে এদিন আসানসোলে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, গোটা বাংলার মানুষের উচিত এই বাবা ও তাকে যারা সমর্থন করছে, তাদের বিরুদ্ধে একজোট হয়ে রাস্তায় নামে। কংগ্রেস কোন ভয়ে পিছিয়ে যাবে না। এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে কংগ্রেস নেতৃত্ব বাগেশ্বর বাবার মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি, এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

