Wednesday, September 2, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, September 2, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

আসানসোল স্টেশনে রেল পুলিশের তরফে রক্তদান শিবিরের আয়োজন


বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোল রেল পুলিশ বা জিআরপির ( হাওড়া জিআরপি ডিস্ট্রিক্ট) উদ্যোগে মঙ্গলবার সকালে আসানসোল রেল স্টেশনের ২ নং প্ল্যাটফর্মে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই মুহুর্তে আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট রয়েছে। সেই কারণে ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় এই শিবির হয়েছিলো।

ছিলেন আসানসোল রেল পুলিশের আইসি তপজ্যোতি দাস, আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ মেডিকেল অফিসার ডাঃ সঞ্জিত চট্টোপাধ্যায়, রেল পুলিশের সেকেন্ড অফিসার প্রমতোষ সাহা, কনস্টেবল সোমনাথ বিশ্বাস, সুন্দর নন্দী, উৎপল রজক। এদিনের শিবিরে মুলতঃ জিআরপির অফিসার ও কনস্টেবলরা রক্তদান করেন। মোট ২৪ জন রক্তদান করেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *