আসানসোলে দুটি ওয়ার্ডে জনসংযোগে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ” আর নয় কোনো সিন্ডিকেট রাজ, আসানসোল উত্তর এবার চাইছে নিজের অধিকার”। এই বার্তাকে সামনে রেখে রবিবাসরীয় প্রচারে আসানসোল পুরনিগমের ২৭ এবং ২৯ নম্বর ওয়ার্ডের প্রতিটি বাড়িতে জনসংযোগের মাধ্যমে প্রচার করলেন আসানসোল উত্তরের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। তিনি বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন আর সুরক্ষিত ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আমরা মানুষের সাথে আছি, মানুষের পাশেই থাকবো বাংলায় ডাবল ইঞ্জিনের সরকার এলে মানুষের স্বপ্ন বাস্তব হবে ।















