ASANSOL

বিজেপিকে টেক্কা দেওয়ার কৌশল, গণনার আগে জেলায় জেলায় তৃণমূলের তৎপরতা, সংগঠন মজবুত করতে মাঠে শীর্ষ নেতৃত্ব

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পিছিয়ে নেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। অন্যতম প্রধান বিরোধী দল বিজেপিকে টেক্কা দিতে বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোট গণনার আগে সংগঠনকে আরো শক্তিশালী করতে রাজ্যের বিভিন্ন জেলায় সক্রিয় হয়ে উঠেছে তৃণমুল কংগ্রেস। দলের পক্ষ থেকে জেলায় জেলায় দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে শীর্ষ নেতৃত্বের হাতে। যাতে গণনার আগে সংগঠন সুসংহত থাকে এবং ফল ঘোষণার পরেও দ্রুত পরিস্থিতি সামাল দেওয়া যায়। দায়িত্ব পাওয়া নেতাদের মধ্যে যেমন লোকসভা ও রাজ্যসভার সাংসদেরা আছেন, তেমন আছেন এবারের বিধানসভা নির্বাচনের প্রার্থী থেকে দলের মুখপাত্ররা। পশ্চিম বর্ধমান জেলার দায়িত্ব দেওয়া হয়েছে পার্থ দে ও বাবুল সুপ্রিয়কে। দলের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়র তত্ত্বাবধানে দায়িত্ব পাওয়া নেতারা কাজ করছেন বলে জানা গেছে।

ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, মালদা সহ একাধিক গুরুত্বপূর্ণ জেলায় দায়িত্ব পাওয়া নেতারা কাজ করেছেন।দলের শীর্ষ নেতৃত্ব মনে করছেন , ভোট গণনার আগে সংগঠনকে বুথ স্তর পর্যন্ত শক্তিশালী রাখা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই জেলা ভিত্তিক দলের প্রতিনিধিদের পাঠানো হয়েছে। যাতে কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে গণনাকে সামনে রেখে দলের সংগঠনকে চাঙ্গা রাখা যায়।“সংগঠনই আমাদের শক্তি, মানুষের জয় আমাদের লক্ষ্য।” এই স্লোগানকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস গণনার আগে নিজেদের প্রস্তুতি আরও জোরদার করছে।রাজনৈতিক মহল ও বিশেষজ্ঞদের মতে, ভোটের ফল ঘোষণার আগে এই ধরনের সংগঠনভিত্তিক প্রস্তুতি আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *