ASANSOLKULTI-BARAKAR

কুলটি বিধানসভা প্রার্থী অভিজিৎ ঘটকের সমর্থনে রচনা বন্দোপাধ্যায়ের রোডশো

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ ঘটকের সমর্থনে শনিবার রোডশো করলেন সাংসদ অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়। হুডখোলা গাড়িতে দলের প্রার্থীকে পাশে নিয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় রোড শো করেন কুলটির বেজডি, আলডি, মিঠানি ও পাটমোহনা এলাকায়। ” দিদি নং ১ ” খ্যাত রচনা বন্দোপাধ্যায়কে দেখতে এইসব এলাকায় সাধারণ মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

রচনা বন্দোপাধ্যায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নাড়েন ও মাইকে কথা বলেন। অনেককেই নিজেদের মোবাইলে রচনা বন্দোপাধ্যায়ের ছবি তুলতে দেখা যায়। রচনা বন্দোপাধ্যায় কুলটির ভোটারদেরকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ ঘটককে ভোট দিয়ে জেতানোর জন্য আহ্বান করেন।এই প্রসঙ্গে অভিজিৎ ঘটক বলেন , এদিনের সাধারণ মানুষের উপস্থিতিতে ধরা পড়ছে কুলটির মানুষের আস্থা ও সমর্থনের ছবি। এই সাড়াই আগামী দিনের পথকে আরও স্পষ্ট করে তুলছে। কুলটির মানুষ এখানে পরিবর্তন চাইছেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *